Our Single Blog
Check all our single blog
- Home
- Single Blog
অনলাইনে আয়ের অন্ধকার
Our Creative Blog
অনলাইনে আয়ের অন্ধকার
সাবধান!!! সাবধান!!! সাবধান!!! ======================== অনলাইনে ইনকামের আশায় প্রতারিত ও হতাশাগ্রস্থ তরুণ প্রজন্ম!!! @কিছু ভূয়া বিজ্ঞাপন... => অনলাইনে বাসায় বসে ইনকাম করুন। => ইন্টারনেটের মাধ্যমে ইনকাম করুন। => বাসায় বসে ক্লিক করে ইনকাম করুন। => প্রতিদিন $20-$20 ইনকাম করুন। => মোবাইল এ্যাপ এর মাধ্যমে ইনকাম করুন। ... এমন শত শত শিরোনামের প্রলভন দিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলায় গড়ে উঠেছে “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র”। আর এতে তরুণ প্রজন্ম বুঝে না বুঝে ঝাপিয়ে পড়ছে, খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে ইনকাম করে সাবলম্বি হওয়ার আশায়। অবশেষে সময় নষ্টের পাশাপাশি অনেক অনেক অর্থ অপচয় করে অনেকে হতাশাগ্রস্থ হয়ে পড়ছে। **** 1. ওমুকের ওমুক বন্ধু তো অনেক অনেক টাকা ইনকাম করছে, এগুলো কি মিথ্যা??? 2. আসলেই কি অনলাইনে ইনকাম করা সম্ভব??? 3. স্কুল কলেজের ict বইতে তো পড়েছি, অনলাইনে ইনকামের কথা, আমি এখন কিভাবে শুরু করতে পারি। 4. আর যদি সবই ভূয়া হয়, তাহলে সরকার বাবস্তা নিচ্ছে না কেন?? . উপরের প্রশ্ন 4টির মত প্রতিদিন আমাকে অনেক অনেক প্রশ্নের মুখোমুখি হয়। ***** # প্রথম প্রশ্নের উত্তর হিসাবে আমি প্রশ্নকর্তাকে প্রথমে বলি, আমার তো দুই বন্ধু একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ও অন্য বন্ধু বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিচার.. তাহলে আপনিও দৌড়ার তাদের মত টিচার হওয়ার জন্য?? মূল কথা অনলাইনে কি কাজ করতে হয়, সেটা আপনার জন্য উপযুক্ত কিনা? সবার জন্য সব কাজ না, যারা অনলাইনে ইনকাম করতেছে তাদের অধিকাংশ উচ্চমানের ওয়েব ওডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, কেউ কেউ প্রোগ্রামার ইত্যাদি ইত্যাদি..। ** খুব সহজে বাসায় বসে অনলাইনে ইনকাম করার কোন পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। কোন সেমিনারে অংশ গ্রহণ করে বা সামান্য প্রশিক্ষন নিয়ে অনলাইনে ইনকাম করা গেলে বাংলাদেশে কেউ বেকার থাকতো না..., কেউ কষ্ট করে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অফিসে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করতো না। . ফ্রিল্যান্সেং এর মাধ্যমে ইনকাম করা যায় সত্য। বাট, কাজটা কি? আপনার জন্য উপযুক্ত কিনা? কাজ করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে ক্লিয়ার ধারনা থাকতে হবে। . না বুঝে আপনার কোন বন্ধু এই পথে দৌড়াচ্চে, আর আপনিও না বুঝে তার অনুসারী হয়ে দৌড়াচ্ছেন। সে আপনাকে এত এত টাকা ইনকাম করতেছে বলে আপনার নিকট চাপা ছাড়লো.. আর আপনি আজই গিযে কোন প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে ভর্তি হলেন... তো আপনার অর্থ ও সময়ের সবটুকুই অপচয় হলো..। . ঢাকা সহ বাংলাদেশর বিভিন্ন জেলায় বিভিন্ন ভূয়া প্রশিক্ষন কেন্দ্র গড়ে উঠেছে, যারা আপনাকে ফ্রিল্যান্সিং সাইটে কিভাবে একান্ট ওপেন করতে হয়, কিভাব বিট (কাজের জন্য আবেদন) করতে হয় এতটুকু দেখিয়ে দিবে। বস্তুত যারা এই কাজ করার জন্য উপযুক্ত তাদের কিভাবে একাউন্ট ওপেন করতে হয়.. তা বলে দিতে হয় না.. তারা নিজে নিজেই একান্ট করতে করতে পারে। মোট কথা গতানুগতিক ট্রেনিং নিয়ে এই ফ্রিল্যান্সিং করা যায় না। . #ফ্রিল্যান্সিং কাজ করার জন্য আপনাকে #ইংরেজীতে_দক্ষ, #প্রফেশনাল_ওয়েব_ডেভেলপার, খুব ভাল মানের #গ্রাফিক্স_ডিজাইনার, #এ্যাফলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে অনেক অনেক বেশি কৌশলী হতে হবে। নয়তো আপনি নুন আনতে পান্তা ফুরাবেন, নয়তো অন্ধকারে এক টাকা খুজতে গিয়ে 5 টাকা নষ্ট করবেন।
Others Blogs
অনলাইনে আয়ের অন্ধকার
সাবধান!!! সাবধান!!! সাবধান!!! ======================== অনলাইনে ইনকামের আশায় প্রতারিত ও হতাশাগ্রস্থ তরুণ প্রজন্ম!!! @কিছু ভূয়া বিজ্ঞাপন... => অনলাইনে বাসায় বসে ইনকাম....


